রাজনীতি

আর ফেরা নয় নির্বাচন করবই: ফখরুল

ফখরুল
ফখরুল

পৌর নির্বাচনের মাঝপথ থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুণ ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমিশনের উপর সরকারের নিয়ন্ত্রণের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করার প্রমাণ দেয়ার সুযোগ এটি।

তফসিল ঘোষণার তিন মাস আগে থেকেই হামলা-মামলাসহ নানাভাবে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে— বার বার এমন অভিযোগ করার পরও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানান বিএনপির এ নেতা।

চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মতো এবার আর ভোটের মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়ে দেন তিনি।

বিএনপি নেতা কর্মীদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে অভিযোগ তুলে— এসব বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় তা পরিচালনার জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে তদারকি সেল গঠন করা হয়েছে।

পৌর নির্বাচনে দলের অবস্থান, অংশগ্রহণ ও পরিচালনা কৌশল কি হবে সে বিষয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির পৌর নির্বাচন তদারকি কমিটি। দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ