রাজনীতি

নির্বাচনে কারচুপি হলেও অংশ নেবে বিএনপি: ফখরুল

ফখরুল
ফখরুল

পৌর নির্বাচনে কারচুপি হবে জেনেও গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজো বাস্তবায়িত হয়নি— গণতন্ত্র হরণই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে বড় বাধা।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারি দলের মন্ত্রী, এমপিরা পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রিজভী বলেন, গতকাল বুধবার বিভিন্ন পৌর এলাকায় মন্ত্রী, হুইপ ও সাংসদেরা নিজেদের দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেন।

এটি নির্বাচনী আচরণবিধির চূড়ান্ত লঙ্ঘন--এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি দলের প্রার্থীদের একতরফা নির্বাচনের পথ সুগম করে দিচ্ছে কমিশন।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পৌরসভায় বিএনপির প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে নির্বাচনী এলাকায় ভয়াল পরিবেশ তৈরি করে মানুষকে ভোটকেন্দ্রে না যাওয়ার ব্যাপারে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ