আসন্ন পৌর নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনী আচরণবিধির যেভাবে লঙ্ঘন হচ্ছে তাতে অতীতের সকল অনিয়মের রেকর্ড ছাড়িয়ে যাবে এ নির্বাচন।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনির্য়াস ইন্সটিটিউট মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার তিনি এ কথা বলেন।
দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই দাবি করে নতজানু নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠুভাবে পৌর নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও সংশয় প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপির প্রার্থীরা ৮০ শতাংশ ভোট পাবেন বলেও দাবি করেন দলের আরেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। দেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতাষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
সভায় মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন নেতারা।