রাজনীতি

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ব্যর্থ কমিশন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পৌর নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত ২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারি দল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের মধ্যে দিয়ে কমিশনকে প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষ বলে জানান মির্জা ফখরুল।

পৌর নির্বাচনে ২০ দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এ নেতা।

এদিকে, নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী ফলাফল কারচুপির জন্য নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে।

রুহুল কবির রিজভী বলেন, পৌর নির্বাচন নিয়ে ভোটারবিহীন সরকারের অশুভ তেজারতি জনগণের বুঝতে বাকি নেই।

তিনি আরো বলেন, সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না, সেজন্য জবাবদিহীতার প্রয়োজন মনে করে না বলেই এত অভিযোগ, এত অনিয়ম, এত সন্ত্রাস এবং দলীয় ক্যাডারদের দিয়ে সাজানো আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করতে দ্বিধা করছে না।

সরকার নির্লজ্জ হয়ে পড়েছে বলেই জনগণের সমালোচনাকে অগ্রাহ্য করে নির্বাচনী ফলাফলকে আত্মসাৎ করতে উঠেপড়ে লেগেছে বলেও জানান দলের যুগ্ম মহাসচিব।

আর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ