রাজনীতি

পৌর নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি

মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ

পৌর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে নতুন আন্দোলনের ইস্যু তৈরি করতে বিএনপি নেতারা মিথ্যা, বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতাদের শালীনতা বজায় রেখে বক্তব্য দেয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, দলের বিদ্রোহী প্রার্থীদের পেছনে যেসব নেতার মদদ রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি অভিযোগ করেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে বিএনপি নেতারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে।

বিএনপি নেতাদের বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগের এ নেতা।

দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে তাদের বহিস্কার করা হয়েছে জানিয়ে হানিফ বলেন, তাদের পক্ষে যেসব নেতারা থাকবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি সকল নাশকতায় বিএনপি-জামাতের মদদ রয়েছে—উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এমনটি করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ