রাজনীতি

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন: হাফিজ

হাফিজ উদ্দিন আহমেদ
হাফিজ উদ্দিন আহমেদ

আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের পর কমিশন ও সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অল কমিউিনিটি ফোরামের ‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার এটাই প্রত্যাশা। পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আন্দোলন করা হবে।

তিনি আরো বলেন, জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে লাভ কি? শুধু শুধু ২০ দলের নেতাকর্মীদের জীবন নাশ করা হচ্ছে। বিএনপির প্রার্থীরা মাছে নামতে পারছে না। হামলা মামলা করে নেতাকর্মীদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ভয় ভীতি দেখানো হচ্ছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়র আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল ইসলাম, তাতীদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ অভিযোগ করেন, সরকারি দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অনুষ্ঠানে বিএনপিপন্থী সংগঠন শত নাগরিক কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না।

এদিকে, পৌর নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে শনিবার রাতে কুড়িগ্রামে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ