পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
সোমবার দলের রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতার বাইরে থাকায় বিএনপি ইসির সহানুভূতি পাবে এর কোনো যৌক্তিকথা থাকতে পারে না।
ক্ষমতার লোভে মরিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন উন্মাদের মতো আচরণ করছেন—এ কথা উল্লেখ করে হানিফ বলেন, আন্দোলনের মতো নির্বাচনে পরাজিত হবেন খালেদা জিয়া।
আন্দোলনের মতো পৌর নির্বাচনেও তিনি ব্যর্থ হবে বলে মন্তব্য করেন হানিফ।
সংবাদ সম্মেলন হানিফ, বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে আচরণবিধি লঙ্ঘন করছেন— পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ইসিকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
আন্দোলনের নামে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারা, নাশকতার জন্য দেশের মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানান তিনি।
গতকাল রাতে গুলশানে নিজ কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সোমবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দায়িত্বহীন ও অশালীনতা কথা বলেছেন বিএনপি নেত্রী।