পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি নেত্রী বলেন, বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে যদি সে নির্বাচন সুষ্ঠু হয়।
পৌর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সরকারের ষড়যন্ত্র।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে নির্বাচনে সেনা মোতায়েনের জোরালো দাবি জানান বিএনপির এ নেত্রী।
যুদ্ধাপরাধীদে বিচার আমরাও চাই তবে সে বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের বলে জানান তিনি।
বিএনপি নয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই রাজাকার নুরুল ইসলামের হাতে প্রথমে জাতীয় পতাকা তুলে দিয়েছিল বলে মন্তব্য করেন খালেদি জিয়া।
তার বক্তব্যের একসময় খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার পদ্মা সেতু বানানোর স্বপ্ন বানের জলে ভেসে যাবে, এ সেতু আমরা বানাবো।