ভোটের মাধ্যমেই বিএনপি দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিতে চায়—উল্লেখ করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, কমিশন স্বাধীনভাবে কাজ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের দ্বারস্থ হচ্ছে।
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দলীয় প্রতীকে পৌর নির্বাচন আয়োজন করা সরকারের ভুল সিদ্ধান্ত—মন্তব্য করে দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠানের পেছনে সরকারের ষড়যন্ত্র থাকলেও প্রকৃতপক্ষে বিএনপিই লাভবান হবে বলে জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারী দলের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থীদের ঘরোয়া সমাবেশে হামলা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে— এছাড়া সারাদেশে প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নিতে নেতাকর্মীদের চাপ প্রয়োগ ও গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সামনেই কুমিল্লায় ককটেল হামলা হলেও কোনো ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রার্থীদের গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।