সরকারের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ— বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ে চৌদ্দগ্রামের মেয়র প্রার্থী মো. গোলাম রাব্বানীর গাড়িতে হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জয়নাল আবদীন ফারুক বলেন, সাংবিধানিক নিয়ম রক্ষা করে নির্বাচন কমিশনার কারো কাছে অসহায়ত্ব প্রকাশ করা উচিত না। সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব সিইসির। যে সকল এলাকায় নির্বাচন হচ্ছে সেখানকার সকল কর্মকর্তা-কর্মচারীও সিইসির অধীনে। অতএব কারো কাছে অসহাত্ব প্রকাশ করা সংবিধানকে হেয় করা।
সকালে চান্দিনার বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা প্রচারণায় বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন গোলাম রব্বানী মা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেত্রী মেহেরুন্নেছা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।