সরকার পৌরসভায় একতরফা নির্বাচনের দিকে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পৌর নির্বাচনে সারাদেশে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে মঈন খান বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপির আশঙ্কা রয়েছে। বৈঠকে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য কূটনীতিকদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
সেইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলেও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: