আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দরকার নেই –এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা থাকবেই তারজন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।
বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা নিয়ে যুক্তি উপস্থাপন করতে না পারলে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: