রাজনীতি

অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বিএনপি: আ’লীগ

কামরুল - হাছান
কামরুল - হাছান

পৌর নির্বাচন নিয়ে বিএনপি বিদেশি কূটনৈতিকদের কাছে নালিশ করে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

তারা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে দলটি।

পৌর নির্বাচনে জয় লাভ নয় একে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সরকারকে ঘায়েল করতেই বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

রাজধানীতে এক আলোচনায় কূটনৈতিকদের কাছে বিএনপির এই অভিযোগের সমালোচনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের নামে দেশকে অস্থিতিশীল করতেই দলটি ষড়যন্ত্র করছে।

সুষ্ঠুধারার রাজনীতির পথ পরিহার করে বিএনপি এখন নালিশের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।

এ সময়, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য পরিহার না করলে স্বাধীনতা দিবসে জনগণ স্মৃতি সৌধে খালেদা জিয়ার পথে প্রতিবন্ধবতা সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বুধবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে পৌর নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানায় বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ