রাজনীতি

খালেদা প্রকাশ্যে পাকিস্তানের দালালি করছেন: ইনু

ইনু
ইনু

মুক্তিযুদ্ধে বীর শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রকাশ্যে পাকিস্তানের দালালি করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকার পাকিস্তান দূতাবাস বাংলাদেশে জঙ্গিবাদের লালনক্ষেত্র হিসেবে পরিচালিত হচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।—উল্লেখ করে ইনু বলেন, পাকিস্তান প্রীতি দেখিয়ে খালেদা জিয়া ক্রমেই ন্যাক্কারজনক কাজ করে চলেছেন।

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি পুনরায় পর্যালোচনার সময় এসেছে বলেও মন্তব্য করে তথ্যমন্ত্রী।

এদিকে, দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া এমন বক্তব্যের জবাব পৌর নির্বাচনের ভোটে পাবেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংশয় প্রকাশ নিজ দলকেই ডুবিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ