পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তুলে বিএনপি নিয়মিত বাহিনীকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শুক্রবার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় চার্জশিটভুক্ত চিহ্নিত সন্ত্রাসীরাও অংশ নিচ্ছে— এ ব্যাপারে নির্বাচন কমিশন বিএনপির প্রতি সদয় আচরণ করছে।
এ সময় চোরাগোপ্তা হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না বলেও জানান তিনি।
হানিফ আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা, উপজেলা পর্যায়ের নেতারা প্রচারণা চালাচ্ছেন যা লেভেল প্লেয়িং ফিল্ড নয়।
জনগণের উপর আস্থা হারিয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ খুঁজছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।