পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: