পৌর নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে— উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো কারচুপি করার চেষ্টা করা হলে ৩০ তারিখের পর তার কঠোর জবাব দেয়া হবে।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ভোটের দিন পর্যন্ত মাঠে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে কোন আলোচনা ছাড়াই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেছিল সরকার— মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচনে পরাজয় বুঝতে পেরেই বিএনপির নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন ও হয়রানি করছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: