পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া সুষ্ঠু না হলেও জাতীয় পার্টি নির্বাচন বর্জন করবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ইসি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধ, শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করে জাতিকে অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: