পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কেন্দ্রে নেতাকর্মীদের থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুরল কবির রিজভী। মঙ্গলবার সকালে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নির্বাচন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সরকারের নীল নকশা প্রতিহত করতে নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়েছে তিনি।
বিএনপি নেতকার্মীদের ওপর হামলা ও নির্যাতন সরকারের একটি গতানুগতিক অভ্যাস— আর সরকারের নির্দেশ মেনে চলাও নির্বাচন কমিশনের (ইসি) অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী।
রিজভী বলেন, নির্বাচনের আগের দিনও প্রশাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের মরধর ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।