পৌর নির্বাচনে ধানের শীষের লোকজন আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিচ্ছে—উল্লেখ করে পুলিশ-ম্যাজেস্ট্রিট ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে—উল্লেখ করে আওয়ামী লীগের এ উপদেষ্টা বলেন, জামাত-বিএনপি একত্রে মিলে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অথচ বিএনপি কাল্পনিক অভিযোগ দিয়ে যাচ্ছে।
এ নির্বাচনে সরকারের কাছে কিছু নেই— যা কিছু করার নির্বাচন কমিশন করবে বলেও জানান তিনি।
এইচটি ইমামের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি দল ইসি যায়। কিন্তু তারা সিইসির সঙ্গে দেখা করতে পারেননি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: