রাজনীতি

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করবে বিএনপি- ডিএমপি কাছে অনুমতি চাওয়া হবে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আগামী ৫ জানুয়ারিকে 'গণতন্ত্র হত্যাদিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি— এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসেনর নির্বাচন অ্যাখ্যা দিয়ে দেশে গণতন্ত্র পুনর্বহালে সরকারকে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন মির্জা ফখরুল।

গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনের অংশ হিসেবে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে এবং এ সমাবেশ সফল করতে সরকার সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য কালবিলম্ব না করে সরকারকে আলোচনায় বসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এ দিন সারাদেশে বিএনপির জেলা কার্যালয়গুলোতে সভা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

ওই দিন 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালনে ও বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচি উপলক্ষে যৌথসভার আয়োজন করে বিএনপি।

এদিকে, বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রকৃত বিএনপি নামধারী একদল মিছিলকারী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন ৫ জানুয়ারির সমাবেশকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার সমর্থিতরা এ ঘটনা ঘটিয়েছে।

তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ