রাজনীতি

দলের আগের সিদ্ধান্তই বহাল: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

জয়-পরাজয় যাই হোক না কেন যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌর নির্বাচন করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরগুনায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ প্রার্থীকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এছাড়া ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, এ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপির জনবিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে গেছে।

আর নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও এ সময় মন্তব্য করেন তারা।

আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দরের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, পৌর নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচার করছেন।

পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে— এ দাবি করে তিনি বলেন, বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এছাড়াও রাজধানীতে আরেক আলোচনা সভায় দলের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পৌর নির্বাচনের মাধ্যমে বিএনপির জনবিচ্ছিন্নতার অবস্থান একেবারে স্পষ্ট হয়ে গেছে।

অগণতান্ত্রিক পথ পরিহার করে খালেদা জিয়াকে দল গোছানোর পরামর্শ দিয়ে পৌর নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ত্রুটি ছিল, আগামীতে আরো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।

এদিকে, দুপুরে যশোর জেলা জাসদের এক সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ