মানুষ ও গণমাধ্যম জাতীয় পার্টিকে (জাপা) বিরোধীদল হিসেবে বিবেচনা করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মানুষ জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চায় উল্লেখ করে এরশাদ বলেন, ইমেজ সংকট আর সব জায়গায় দলের সাংগঠনিক কার্যক্রম নেই বলেই পৌর নির্বাচনে দলের ফল ভাল হয়নি। গণমাধ্যমে বিএনপিকে এখনও বিরোধী দল হিসেবে দেখানো হয়।
মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দিলে জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল হয়ে উঠবে বলেও এ সময় মন্তব্য করেন এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: