রাজনীতি

৫ জানুয়ারিতে নাশকতা করলে পরিস্থিতি ভয়াবহ হবে: শাজাহান

শাজাহান
শাজাহান

আগামী ৫ জানুয়ারি রাজধানীতে নাশকতার চেষ্টা করলে বিএনপিকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুঁশিয়ার করে— নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ওইদিন রাজপথে কোনো গাড়িতে পেট্রোল বোমা হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হবে।

রোববার বিকেলে রাজধানীতে যুদ্ধাপরাধ গণবিচার জাতীয় কমিটির সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশের বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতা-কর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে তার ফলাফল ভয়াবহ হবে।

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের দাবিতে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-সমাবেশেরও ঘোষণা দেন তিনি।

পরে মতিঝিল শাপলা চত্ত্বর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ