সহিংসতার পথে গেলে বিএনপির অস্তিত্ব যা আছে তাও বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বিএনপির হঠকারি রাজনীতি দলটিকে ডুবিয়েছে যার মূলে খালেদা জিয়া নিজে।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আওয়ামী লীগ ও বিএনপি, কাউকেই অনুমতি না দিয়ে প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় মানুষ আশ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বরেন, ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপি গতবারের মতো বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা যে ভাষায় কথা বলছেন তা গণতন্ত্রের ভাষা নয়।
সহিংস রাজনীতি মানুষ পছন্দ করে না—উল্লেখ করে বিএনপিকে সহিংসতার পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান তিনি।