রাজনীতি

সমাবেশ হবে শান্তিপূর্ণ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

আগামীকাল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে—উল্লেখ করে ৫ জানুয়ারিতে বিএনপি কোনো ‘সাংঘর্ষিক কর্মসূচিতে’ যাবে না বলে আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে সিটি করপোরেশনের কাছ থেকে সমাবেশের অনুমতি পাওয়ার আগে এর প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

সোহরাওয়ার্দী বা নয়া পল্টনে যেখানেই সরকার অনুমতি দেবে, সেখানেই জনসভা করবে বিএনপি বলে জানান মির্জা ফখরুল।

৫ জানুয়ারির জনসভা হবে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ— উল্লেখ করে বিএনপি সংঘর্ষের রাজনীতি করে না বলেও জানান তিনি।

অনুমতি পাওয়াসাপেক্ষে জনসভা সফলভাবে আয়োজন করতে সরকারসহ সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা চান মির্জা ফখরুল।

নির্বাচনের দুই বছরপূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিলেও ওই জায়গা কেউ পাচ্ছে না; এর মধ্যেই দুই দলকে নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ