রাজধানীর ১৮টি স্থানের বদলে দুটি স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ— জনদুর্ভোগের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সোমবার বিকেলে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, দশম সংসদ নির্বাচনের ২য় বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি রাজধানীর ১৮টি জায়গায় সমাবেশের কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। সিদ্ধান্ত পরিবর্তন করে ২টি স্থানে সমাবেশ করা হবে। সমাবেশ দুটির একটি হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অন্যটি রাসেল স্কয়ারে।
জনদুর্ভোগের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।
একই অনুষ্ঠানে দলের নেতারা বিএনপিকে হুঁশিয়ার দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল বলেন, কর্মসূচির নামে সহিসংতা করলে পরিণতি ভাল হবে না।
সভায় ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করছে বিএনপি।