রাজনীতি

আ’লীগ-বিএনপির সমাবেশের প্রস্তুতি শেষ

আ’লীগ-বিএনপি
আ’লীগ-বিএনপি

বড় দুই দলে সমাবেশের প্রাথমিক প্রস্তুতি মঙ্গলবার শেষ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি তারা নিজ নিজ কার্যালয়ের সামনে তৈরি করেছে মঞ্চ।

এ দিনটি উপলক্ষে আওয়ামী লীগ দুটি সমাবেশ করবে। বেলা আড়াইটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রাসেল স্কয়ারে সমাবেশ করবে তারা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সিনিয়র নেতারা এসব সমাবেশে আলাদাভাবে অংশ নেবেন।

আর দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে আওয়ামী লীগ। আর বিএনপি পালন করছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে।

এদিকে, দুই দলের এসব সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ