বিএনপির সঙ্গে আলোচনার কোন সুযোগ নেই—উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশে এমন কোনো রাজনৈতিক সঙ্কট নেই, যার জন্য সংলাপে বসতে হবে।
বুধবার সকালে ধানমন্ডি কার্যালয়ে দলের সহযোগী সংগঠন ও মহানগর নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হানিফ বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারির জনসভাটি হবে ১১ জানুয়ারি।
এর আগে, শিল্পকলা একাডেমীতে গত বছরের ৫ জানুয়ারি পরবর্তী বিএনপি-জামাতের সহিংসতা-নাশকতার তথ্য চিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করেন, দেশের অগ্রযাত্রা বিএনপি নেত্রীর সহ্য হচ্ছে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: