রাজনীতি

এদেশে আইএসের অস্তিত্ত্ব নেই বলে আবারো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

আইএস নাম দিয়ে, দেশের কিছু ধর্মান্ধ মানুষের সহায়তায় আন্তর্জাতিক চক্রান্তকারীরা এদেশে তাদের ঘাঁটি বানাতে চায়- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম, খতিব এবং আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীতে ওলামা-মাশায়েখের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের মধ্যে কোনো ঘটনা ঘটলে তা আইএসের নামে চালিয়ে দেয়া হয়— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

একই অনুষ্ঠানে, ধর্মকে বিকৃত করে জন নিরাপত্তার জন্য যারা হুমকি তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ধর্মকে ঢাল করে জঙ্গিবাদের প্রসার রুখতে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরে, সাধারণ মানুষের কাছে ইসলামের দর্শন তুলে ধরারও আহ্বান জানানো হয় সভায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ