রাজনীতি

এ বছরেই জামাত নিষিদ্ধ হবে: কামরুল

বিএনপির ভুলের জন্য ক্ষমা চাইলেই আলোচনা: হাছান

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

চলতি বছরের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাত রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামাতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জামাতের রাজনীতি চলতে পারে না।

কামরুল ইসলাম বলেন, ‘আজকে প্রশ্ন উঠেছে জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে— তাই স্পষ্ট বলতে চাই, এদলকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র।

এবছরের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাত নিষিদ্ধ হবে— এতে কোনো সন্দেহ নাই এ কথা উল্লেখ করে কামরুল বলেন, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি চলতে পারে না।

সব প্রক্রিয়া সম্পন্ন করেই জামাতকে নিষিদ্ধ করা হবে–আমরা বিশ্বাস করি, তাদের অর্থের উৎসও বন্ধ করা হবে’ যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে বলে জানান কামরুল।

একই কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের দল জামাতের সঙ্গ ত্যাগ করে অতীতের ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইলে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

হাছান বলেন, ২০১৯ সালের আগে আর জাতীয় নির্বাচন হবে না।

এদিকে, বাংলাদেশে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবলিক লাইব্রেরিতে আরেক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বলেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করেছে।

মুক্তিযু্দ্ধে শহীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যর সমালোচনা করে তিনি আরো বলেন, শহীদদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করে অজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি।

আর যারা আন্দোলনে সংগ্রামে হেরে যায় তারা কখনো ক্ষমতায় যেতে পারে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ