রাজনীতি

আ’লীগ দল ভাঙ্গার রাজনীতি করে না: হানিফ

হানিফ
হানিফ

আওয়ামী লীগ দল ভাঙ্গার রাজনীতি করে না—উল্লেখ দলের করে বলে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে কেউ এ দলে আসতে চাইলে দ্বার খোলা রয়েছে।

শুক্রবার সকালে ধানমন্ডি কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সফল করতে দলের পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ২০ দলীয় জোট ভাঙ্গন প্রসঙ্গে বিএনপি নেতারা আওয়ামী লীগকে জড়িয়ে মিথ্যাচার করছেন।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আরেক আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগ সংলাপের বিপক্ষে নয়— তবে সংবিধান লংঘন বা সংশোধন করে কোনো আলোচনা বিএনপির সঙ্গে সম্ভব নয়।

বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান দলের এ নেতা।

আগামী সোমবার জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ