রাজনীতি

সরকার বিএনপি ভাঙার চেষ্টায় ব্যস্ত: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে বলে আভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লেবারপাটির সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে দেখলে মনে হয়, রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।

আর এর মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ পাওয়া যায় বলেও জানান তিনি।

দেশে গণতন্ত্রের সংকট চলছে দাবি করে তা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান মির্জা ফখরুল।

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে বৃহস্পতিবার ২০ দলীয় জোট ছেড়ে যায় মাওলানা আব্দুল লতিফ নেজামী নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একাংশ।

একই দিন ঐক্যজোটের একাংশের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন তারা বিএনপির জোটে থাকছেন।

এর দু'দিন পর শনিবার জোটের শরীক দল লেবার পার্টির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটে ভাঙ্গন চেষ্টার জন্য সরকারকে দায়ী করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ