ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির ভাঙন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল-সোমবারের জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির মধ্যে অস্থিরতা বিরাজ করছে— ধ্বংসাত্মক রাজনীতির জন্য তাদের বিশ দলীয় জোট যেমন ভাঙছে তেমনি দলও ভাঙবে।
এর আগে, আরেক আলোচনায় ভাঙন ঠেকাতে বিএনপিকে দল ও জোট গোছানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত
জাতীয় নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে দেউলিয়া না বলে ভাঙন ঠেকাতে বিএনপির এখন দল ও জোট গোছানো উচিৎ।
জাতির জনকের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রস্তুতি নিয়ে রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করেন দলটির নেতারা।