রাজনীতি

১/১১ ষড়যন্ত্র এখনো চলছে: হান্নান শাহ

হান্নান শাহ
হান্নান শাহ

১/১১ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, চেষ্টা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার-এমন অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৭ সালের ১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহনের দিন স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, গণতন্ত্র হরণের ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার এক এগারোর কুশীলবদেরই ধারাবাহিকতার ফসল। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নব্য স্বৈরতন্ত্র কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সভায় অভিযোগ করেন, মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে রাজনীতির বাইরে রাখার ষড়যন্ত্র চলছে।

অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে শামিল হতে আহ্বান জানান বিএনপি নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ