রাজনীতি

দেশের উন্নয়নে শেখ হাসিনাকে সময় দিতে হবে: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আরো সময় দেয়া প্রয়োজন—জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে—এটি এখন সারা বিশ্বেই স্বীকৃত এ কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনাকে আরো সময় দিতে হবে এবং কয়েক টার্ম সময় দিতে হবে। কয়েকটা টার্ম তার প্রধানমন্ত্রী হওয়া দরকার।

তিনি আরো বলেন, শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য। বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারেনি আর শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না।

পরে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ