রাজনীতি

জনগণ চাইলে বিএনপিও নিষিদ্ধ হতে পারে: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

জনগণ চাইলে আগামীতে অবৈধ দল হিসেবে বিএনপি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রাজধানীতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সময়ই বলে দেবে বিএনপি নিষিদ্ধ হবে কিনা।

বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ' আগামীতে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি এমন মন্তব্য করার ধৃষ্টতা দেখাবে না বলেও সাবধান করেন আওয়ামী লীগের এ নেতা।

সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিক্রিয়ার জবাব দিতে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

শুরুতেই, 'দেশের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন' বিএনপি'র এ বক্তব্যের সমালোচনা করেন হানিফ।

এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপিই দুর্নীতি করেছে।

'অবৈধভাবে আওয়ামী লীগের জন্ম' বিএনপির এমন মন্তব্যকে হাস্যকর বলে অভিহিত করে তিনি বলেন, জনগণ চাইলে আগামীতে বিএনপি নিষিদ্ধ হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ