রাজনীতি

দম্ভ পরিহার করে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান ফখরুলের

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অহংকার ও দম্ভ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন না হলে দেশ অস্তিত্বহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির যুব সংগঠন যুব জাগপার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়ে ফখরুল আরো বলেন, চলমান সংকট নিরসন না হলে ক্ষমতাসীন সরকারসহ কেউই রেহাই পাবে না।

তিনি বলেন, অহংকার ও দাম্ভিকতা দেখাবেন না— ইতিহাস প্রমাণ করেছে কোনো দাম্ভিকতা চিরস্থায়ী হয় না।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, এখনো সময় আছে আলোচনার মাধ্যমে নির্বাচন দিন, জনগণ জেগে উঠলে ঠেকানোর উপায় থাকবে না।

তাই সরকারকে দাম্ভিকতা এবং চিরস্থায়ী ক্ষমতায় থাকার আশা না করার কথাও বলেন তিনি।

দেশ নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও এসময় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসের (৪০) ওপর পুলিশি নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে ফখরুল বলেন, পুলিশ দম্ভোক্তি করেছে, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, এখানে আর কারও অধিকার নেই। অধিকার আছে—কেবল যারা ক্ষমতায় আছেন তাদের, আর তাদের যন্ত্রের।

ফখরুল বলেন, দেশের অবস্থা এমন যে অনুমতি নিয়ে সভা করতে হয়— এমনকি অনুমতি ছাড়া ‘ক্লোজড ডোর মিটিং’করা যায় না।

এদিকে, ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক কর্মী সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশই যদি দেশের রাজা হয় তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ