রাজনীতি

সরকার ভাড়াটে লোকদের দিয়ে ষড়যন্ত্র করছে: রিজভী

রিজভী
রিজভী

দলের সাংগঠনিক কাজে বাধা দিতে সরকার ভাড়াটে লোকদের দিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় দখল করতে আসা ‘আসল বিএনপি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের ষড়যন্ত্র ও ইন্ধনে এসব ঘটনা ঘটছে।

দুপুরে ‘আসল বিএনপি’ নামে একটি সংগঠনের বেশ কিছু নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় কার্যালয়ের সামনে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া করলে পালিয়ে যায় তারা। পরে তাদের ফেলে যাওয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

এরপরপরই কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ