রাজনীতি

সরকার ষড়যন্ত্র-মিথ্যাচারের রাজনীতি করছে

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনপিকে ভাঙতে ও দলে বিভ্রান্তি সৃষ্টি করতে সরকার ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, শত ষড়যন্ত্রেও বিএনপি ভাঙবে না বরং ষড়যন্ত্র মোকাবেলা করে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, জিয়াউর রহমান দেশে যে উন্নয়ন করে গেছেন তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ।

সভাপতিত্বের বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেই বিএনপিকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে।

জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন মির্জা ফখরুল।

আলোচনা সভায় দলটির সিনিয়র নেতারা ছাড়াও বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীরা অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ