রাজনীতি

জাপার নতুন মহাসচিব রুহুল আমিন

রুহুল আমিন হাওলাদার
রুহুল আমিন হাওলাদার

জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব পদ পেলেন রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার দুপুরে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন-- তিনি সেটা হতে পারেন না। তিনি আরো বলেন, দলের চেয়ারম্যান হিসেবে সভাপতিমণ্ডলীর বৈঠক কেবল তিনিই ডাকতে পারেন অন্য কেউ নয়, তাই যে বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বলা হয়েছে, তা কোনো সভাপতিমণ্ডলীর বৈঠক ছিল না।

সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দেয়ার কারণ হিসেবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মহাসচিবের দায়িত্ব পালনের ব্যর্থতার অভিযোগ করেন এরশাদ।

গত রোববার রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলন করে জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে নিজের উত্তরসূরি ঘোষণা এবং স্ত্রী রওশনকে দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। একইসঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন তিনি।

ওই ঘোষণার পর সোমবার এরশাদের স্ত্রী রওশনের বাসায় বৈঠক করেন বর্তমান সরকারের তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ ৭/৮ জন ঘনিষ্ট নেতা। সন্ধ্যায় জাপার ১৮ জন সংসদ সদস্য ও দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে রওশনের বাসায় এক বৈঠকে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। সন্ধ্যার ওই বৈঠককে দলের এমপি ও সিনিয়র নেতাদের নিয়ে যৌথসভা হিসেবে উল্লেখ করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এরপর সোমবার রাত পৌনে ১০টার দিকে রংপুরে আবারো সম্মেলন ডেকে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ। যারা রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধ গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ