রাজনীতি

এরশাদের সিদ্ধান্ত নিয়ে দলে টানাপোড়েন

তাজুল ইসলাম চৌধুরী
তাজুল ইসলাম চৌধুরী

জাতীয় পার্টিতে নতুন কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পরিবর্তনের যে সিদ্ধান্ত দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে একই দলের সংসদীয় কমিটির সদস্যরা।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের পর বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ এ তথ্য জানান।

তিনি বলেন, এ পর্যন্ত যা হয়েছে, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন দলের প্রতিটি সদস্য তার বিরোধিতা করেছেন—আমরা তা মেনে নিতে পারিনি। প্রেসিডিয়াম ও সংসদীয় দলের বৈঠকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চেয়ারম্যানও বলেছেন বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সম্মেলনে মহাসচিবের পদ হারানো জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুসহ রওশন এরশাদপন্থি কয়েকজন সাংসদ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির ৪০ জন সংসদ সদস্য এরশাদের বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই সংবাদ সম্মেলনে এরশাদ বাবলুকে ‘অব্যাহতি’ দিয়ে হাওলাদারকে মহাসচিব করার ঘোষণা দেন।

তার আগে গত রোববার নিজের জেলা রংপুরে সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করেন এরশাদ।

এর পাল্টায় সোমবার রাতে ঢাকায় পার্টির সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের 'যৌথ সভা' থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। সেইসঙ্গে এরশাদের স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয়েছে বলে জানান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এর মধ্য দিয়ে ১৯৮৬ সালে যাত্রা শুরু করা এ দলটিতে নতুন করে ভাঙনের গুঞ্জন শুরু হয়।

অবশ্য ভাঙনের আশঙ্কা উড়িয়ে দিয়ে মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘অসম্ভব’, জাতীয় পার্টি বিভাজিত হবে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ