সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ায় সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
বিএনপি- জামাত এসব ঘটনার সঙ্গে জড়িত আছে বলেও এসময় অভিযোগ করেন মন্ত্রী।
ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আইন শৃঙলা বাহিনীর সদস্যদের আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পরের দিন ভোর থেকে ভাঙচুর-সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।