ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যকে বাদ দিয়ে তৃণমূল মনোনয়ন বোর্ড গঠন করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে গণভবনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন্য গঠিত তৃণমূল মনোনয়ন বোর্ডে থাকবেন দলের উপজেলা, জেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
ছয় জনের এ বোর্ড নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবে—কেন্দ্র তা অনুমোদন দেবে।
তৃণমূল নেতারা ঐক্যমতে পৌঁছতে না পারলে সবগুলো নামই কেন্দ্রে পাঠানো হবে এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তা চূড়ান্ত করবে।
এদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুটির পৌরসভা নির্বাচনের জন্য দলের প্রার্থিতা ঘোষণা করেছে আওয়ামী লীগ। ভোলার চরফ্যাশনে প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ আর চাঁদপুরের শাহারাস্তিতে প্রার্থী হাজী আব্দুল লতিফ।