রাজনীতি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী উচ্চপর্যায়ের ষড়যন্ত্রের উলঙ্গ রূপ: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনের দিকে যেতে সাহায্য করেছিলেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক –এ অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

অবসরপরবর্তী সময় বিশেষ সুবিধা পাওয়ার লোভে সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক বিতর্কিত রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বন্দোবস্ত করেছিলেন বলে অভিযোগ তুলেছে বিএনপি।

এটি ছিল একদলীয় শাসন কায়েমের লক্ষে উচ্চপর্যায়ের ষড়যন্ত্রের উলঙ্গ রূপ—যেটি আবারো গত পরশু জনগণের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা।

বাকশাল কায়েম করতেই সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, খায়রুল হক চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা এবং আইন কমিশনের চেয়ারম্যান পদে চাকরির জন্য অবসরের পর রায় লিখেছেন ও তাতে সই করেছেন।

রিজভী আরো বলেন, ভোটারবিহীন সরকারের গদি সব সময় টলমান থাকে— যে কারণে তারা মত প্রকাশের স্বাধীনতাকে বিপজ্জনক মনে করে আর এ কারণে আওয়ামী লীগ এখন দমনপীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

এছাড়া সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ