প্রধান বিচারপতির বক্তব্যে সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বন্দীদশা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার’ আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, এতেই প্রমাণ হয় এ সরকার অবৈধ। দেশের ১৬ কোটি মানুষসহ গণতন্ত্র অবরুদ্ধ বলেও উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানান্তরে সরকারের পরিকল্পনারও নিন্দা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানান্তরের উদ্যোগের নিন্দা জানান দলের নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বানও জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: