ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ বলে বিএনপি নেতাদের দাবি দলটির রাজনৈতিক দেউলিয়াপনারই প্রমাণ-এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এজন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারে বিএনপি নেতারা যে দাবি তুলেছেন তারও নিন্দা জানান হানিফ।
তিনি বলেন, একজন সাবেক বিচারপতি সম্পর্কে এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
হানিফ আরো বলেন, ‘বিএনপি এখন রাজনৈতিকভঅবে দেউলিয়া হয়ে এখন বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছ। এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু্ই না। একজন সাবেক বিচারপতি তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন! এসব বক্তব্য প্রমাণ করে বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়ার মধ্যে চলে গেছে।’
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: