রাজনীতি

জাপা নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে: বাবলু

জিয়াউদ্দিন আহমেদ বাবলু
জিয়াউদ্দিন আহমেদ বাবলু

জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে—এ মন্তব্য করেছেন দলের মহাসচিব পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্র কখনো সফল হবে না উল্লেখ করে বাবলু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদসহ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তাই জাতীয় পার্টিকে ভাঙ্গা যাবে না আগামী দিনে এ দল নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব চলছে— এসব ষড়যন্ত্র কখনো সফল হবে না আমাদের সব নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।’

দলকে শিগগির পুনর্গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, যারা দল ভাঙ্গার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলে বিভাজনকারীদের প্রতিহত করতে হবে।

সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির টিকিটে চট্টগ্রাম নগরের কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে সাংসদ নির্বাচিত হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহাসচিবের পদ থেকে বাদ পড়ার পর আজই প্রথম মুখ খুললেন এ সাংসদ।

গত ১৭ জানুয়ারি রংপুরের এক কর্মিসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। এর পরদিন সোমবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী ও পার্লামেন্টারি কমিটির একাংশের বিশেষ বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তার পরদিন মঙ্গলবার এরশাদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আবারও দলের মহাসচিব হিসেবে ঘোষণা দেন।

প্রসঙ্গত: সদ্য প্রয়াত বাবা ডা. আবুল কাশেমের কবর জিয়ারত করতে শুক্রবার বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন বাবলু। বিমান বন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক এমপি সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, নগর জাতীয় পার্টি নেতা রেজাউল করিম রেজা, নিজাম উদ্দিন জ্যাকিসহ নেতাকর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ