রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ‘বিশেষ দূত’ পদ ছাড়ব: এরশাদ

এরশাদ
এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ‘বিশেষ দূত’ পদ ছেড়ে দিতে চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শনিবার এরশাদ রাজধানীর বনানী কার্যালয়ের মিলনায়তনে নেতা-কর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় এ কথা বলেন।

এ সময় এরশাদ বলেন, নিজে থেকে পদ ছেড়ে দেয়া হলে প্রধানমন্ত্রীকে অসম্মানিত করা হবে— সেটি করা ঠিক হবে না এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

সভা শেষে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সাথে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরো কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে—জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

এরশাদ বলেন, দলের প্রয়োজনেই আমি কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পদে পরিবর্তন এনেছি— এ পরিবর্তনে সারাদেশে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

দল আবার জেগে উঠেছে— এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমরা পার্টিকে এবার আরো সুসংগঠিত করতে পারব অবশ্যই এ সংসদের বিরোধীদল আশা করি, আমাদের সংসদ সদস্যরা সংসদে এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

সভায় বক্তব্য দেন নতুন দায়িত্ব পাওয়া কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ