দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিরোধী দলীয় সব ছাত্র সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার রাজধানীতে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বর্তমানে সব শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে—উল্লেখ করে আশরাফ বলেন, ছাত্রলীগের সঠিক নির্দেশনার কারণেই বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমে আসার পাশাপাশি আবাসিক হলগুলোর মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ কেউ যেনো অশান্ত করতে না পারে সেজন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: